ক্ষুধার্ত্ত!—‘তোমরা কেহে? তোমরা দুজন?
বিষন্ন গম্ভীর মুখে? চৌষট্টি রৌরব
যেন ভাবিতেছ মনে? কণ্টক-স্বরূপ
কেন সিজারের পথে, আছ দাঁড়াইয়া?
জান না সিজার আজি হইবে ভূপতি?
সরে যাও’।—বীরবর সেনেট-মন্দিরে
প্রবেশি বসিল স্বর্ণ চারু সিংহাসনে।
‘বিশ্বজয়ী মহারাজা সিজারের জয়!’
আনন্দে ধ্বনিল শত সহস্র জিহ্বায়।
আনন্দে রোমান-বাদ্য করিল সঞ্চার
নর-রক্তে সেই ধ্বনি; পূরিল গগন
সেই জয় জয় রবে; নামিতে লাগিল
রোম-ইতিহাসে এই প্রথম মুকুট[২]
সিজারের শিরোপরে, এণ্টনির করে।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আমার অত্যন্ত প্রিয় একটি কবিতা।
আরো দেখুন
আলাউদ্দিন রিয়াজ
লেখক:
সুনীল গঙ্গোপাধ্যায়
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি