অস্ত্রধারী টলেমির বংশে বংশী-ধর
কুলাঙ্গার! বিসর্জ্জিয়া স্বাধীন মিশরে
রোম-রূপী শার্দ্দূলের বিশাল কবলে;
পতিহন্তা, পাপীয়সী; জ্যেষ্ঠ দুহিতার
তপ্ত শোণিতাক্ত, ভ্রষ্ট সিংহাসনে সুখে
আরোহিয়া,—বিধাতার কেমন বিধান!
পতিহন্তা দুহিতার কন্যা-হন্তা পিতা!
অবশেষে, হায়! দুঃখ বলিব কেমনে!
দশম বর্ষীয় শিশু কনিষ্ঠে আমার,
করি আমি যুবতীর পতিত্বে বরণ;—
(ক্লিওপেট্রার পিতা টলেমি বংশীবাদন ইত্যাদি লঘু আমোদে মত্ত হইয়া প্রজার বিরাগ-ভাজন হওয়াতে তাহারা তাঁহাকে সিংহাসন-চ্যুত করিয়া তাঁহার জ্যেষ্ঠা কন্যাকে মিশরের রাজ্ঞী করে। টলেমি রোমের সাহায্যে তাঁহার কন্যাকে পরাজিত করিয়া সিংহাসন পুনঃপ্রাপ্ত হন—এই সময়ে এণ্টনি রোমান সৈন্যের এক জন অধ্যক্ষ হইয়া আইসেন। টলেমি তাঁহার জ্যেষ্ঠা কন্যাকে বধ করেন—এই পাপীয়সীও তাহার প্রথম স্বামীকে ইতিপূর্ব্বে বধ করিয়াছিল। টলেমি মৃত্যুসময়ে মিশর দেশের রীতি-মতে উইলদ্বারা ক্লিওপেট্রাকে তাহার একটী ১০ম বর্ষীয় ভ্রাতার সঙ্গে পরিণয়-বদ্ধ এবং এক জন ক্লীব দুরাচারকে তাহাদের অভিভাবক করিয়া যান।)
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আমার অত্যন্ত প্রিয় একটি কবিতা।
আরো দেখুন
আলাউদ্দিন রিয়াজ
লেখক:
সুনীল গঙ্গোপাধ্যায়
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি