“সিজার মিশরে!—দূরে গেল রণ-সজ্জা।
নব “ফার্শেলিয়া,” “পম্পি,” বিজয়ী সিজার,
মিশরের সিংহাসনে! খুলিলাম সখি!
রণবেশ, দীনাবেশে রোমেশ-চরণে
পড়িলাম,—সে কুহক আছে কি হে মনে?[১]
ঝটিকায় ছিন্নমূল ব্রততী যেমতি,
বন্দে মহীরুহ, হায়! নিরাশ্রয়া লতা!
“সে ঐন্দ্রজালিক, সখি! কর-সঞ্চালনে
নিবারি তুমুল ঝড়, রক্ষিল আমারে,
আলিঙ্গিয়া স্নেহ ভরে। প্রিয় সখি! হায়!
জীবনে প্রথম এই,—এই মরু ভূমে—
স্নেহ-সুশীতল বারি হ’লো বরিষণ।
নিষ্ঠুর জনক যার; নিষ্ঠুরা ভগিনী;
শিশু সহোদর ভর্ত্তা; মন্ত্রী নরাধম;
সে কিসে জানিবে সখি! স্নেহ যে কি ধন?
পূরাইল আশা, যুড়াইল প্রাণ; সখি!—
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আমার অত্যন্ত প্রিয় একটি কবিতা।
আরো দেখুন
আলাউদ্দিন রিয়াজ
লেখক:
সুনীল গঙ্গোপাধ্যায়
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি