স্বাদের প্রীতি অতীত স্মৃতি
ভুলা যায় না কভু ;
হৃদের মাঝে সকাল সাঁজে
জ্বলে কেন তবু।
নাতো ফিরে আসবে নীড়ে
বিগত সেই প্রহর ;
বুঝছি এসে দিনের শেষে
হৃদে লাগছে কহর।
নয়কো আদর কোথায় কদর
হারায় গেছে আশা ;
জল্লাদ বেশে দুঃখ এসে
খোঁজে শুধুই ফাঁসা।
স্মৃতির ছায়া দুখে কায়া
মনে যখন পড়ে ;
চোখেরই জল করে টলমল
অঝোর ধারায় ঝরে।
ভালোবাসা সুখের আশা
আসে স্বপ্নের মাঝে ;
স্বপ্ন ছেদন হয়ে চেতন
দুঃখ ভাঁজে ভাঁজে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মন্দাক্রান্তা সেন
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম