চর্মচক্ষু নয়রে দোস্ত
অন্তর চক্ষু খুলে ;
হিংসা বিদ্বেষ লোভ-লালসা
সবি কিছু ভুলে।
একে অন্যের পাশে দাঁড়ায়
সুন্দর সমাজ গড়তে ;
জন্ম নিয়ে আইছি ধরায়
একদিন হবে মরতে।
সত্যের পথে চলতে হবে
সাহস রেখে মনে ;
মানবতার বহিঃপ্রকাশ
নিজের কর্ম গুণে।
ভালো-মন্দ দুইটি পন্থা
দিছেন প্রভু ভবে ;
বিবেক দিয়ে বিচার করে
পা বাড়াতে হবে।
পরিশেষে পাগলা শামীম
বলে আমি ভাই যায় ;
কুপথ বর্জন করে সবে
সঠিক পথে ধায়।
কবিতা — চর্মচক্ষু নয় অন্তর চক্ষু খুলে
রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫
সাম্য-জীবনমুখী কবিতা
,
স্মৃতিচারণ
২৭১
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মন্দাক্রান্তা সেন
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম