বিষয় :- গান
🎼 দেখবি যদি আসল পাগল
✍️ মোঃ শামীম হোসেন (পাগলা শামীম)
তাং :- ২৬.১১.২৪ ইং
" পাগল যাদের বলি মোরা ",
নয়'রে তারা আসল পাগল।
তারা ভাইরে স্মৃতি হারা,
স্মৃতির ভুবন হইছে বিকল।
" পাগল যাদের বলি মোরা ",
নয়'রে তারা আসল পাগল ||
" অচেতন নাম ভবে তাদের ",
বলে আবোল-তাবোল।
রাস্তায় রাস্তায় ঘুরে তারা,
মাথায় যে গন্ডগোল।
" পাগল যাদের বলি মোর ",
নয়রে তারা আসল পাগল ||
" আসল পাগল দেখবি যদি ",
পীর আওলিয়ার আশ্রমে চল।
পাগল আছে অনেক রকম,
নয়'রে তারা আসল পাগল।
" পাগল যাদের বলি মোরা ",
নয়'রে তারা আসল পাগল ||
"চিনতে হলে আসল পাগল,
হতে হলে আসল পাগল"।
কামেল পীরে নাও গো বায়াত,
দেহ মন সবই হবে শীতল।
" পাগল যাদের বলি মোরা ",
নয়রে তারা আসল পাগল ||
পাগলা শামীম যায় যে বলে,
পীরে কামেল আশেক হলে।
খুঁজে পাবে ঠিকানা ভাই,
কেনটা আসল ; কোনটা নকল।
" পাগল যাদের বলি মোরা ",
নয়'রে তারা আসল পাগল ||
রচনা কাল :- ২৮.০১.২০২২ ইং।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মন্দাক্রান্তা সেন
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম