(মরমী বাউলা গান)
রচনা কাল :✒১৪.০৫.২০২৫ ইং
তাং :✒১৪.০৫.২৫ ইং
বাজান, মাতাল মাতাল কেনো বলো?
মাতাল শব্দের মানে বোঝো?
মাতাল হওয়া বাজান, নয়কো সোজা,
মরমী সাধনে খোঁজে আল্লাহ-নবী’র দোজা।
বাজান, এই পাগলে বলে যায় যে তোর—
পাগলা শামীম বলে যায় যে তোর।
মদ-গাঁজা খাইলে মাতাল নয় রে,
বাজান বলে তারে— ‘নেশা খোর’।
মাতাল বলো হক্কানি পীর-অলি,
যাদের চরণে পতিত থাকে হৃদয়-কলি।
বাজান, মাতাল সে— নেশায় নয়,
আল্লাহ প্রেমে হৃদয় জেগে রয়।
বাজান, এই পাগলে বলে যায় যে তোর—
পাগলা শামীম বলে যায় যে তোর।
মদ-গাঁজা খাইলে মাতাল নয় রে,
বাজান,বলে তারে— ‘নেশা খোর’।
মাতালের ব্যাখ্যা মরমী সাধনে,
বলে গেছে মাতাল রাজ্জাক দেওয়ানে।
তারই সূত্রেপাতে লিখছি গানে,
যতনে সাজিয়ে সুরের টানে।
বাজান, এই পাগলে বলে যায় যে তোর—
পাগলা শামীম বলে যায় যে তোর।
মদ-গাঁজা খাইলে মাতাল নয় রে,
বাজান বলে তারে— ‘নেশা খোর’।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মন্দাক্রান্তা সেন
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম