অন্তর চক্ষু ঘুমে মগ্ন
দেহটা রয় জেগে ;
প্রভুর পথে চলতে হবে
দম ফুরাবার আগে।
দেহের যেদিন ঘুমটা হবে
সবি হবে শূন্য ;
সময় থাকতে ওহে মানব
যোগাড় করো পূর্ণ্য।
সজাগ কর অন্তর চক্ষু
ছেড়ে মোহ মায়া ;
প্রভুর ধ্যানে পন্থা চলছে
পাবে শান্তির ছায়া।
ভবে মোহে কিবা আছে
কিবা তুমি পাবে ?
ক্ষনিক কালে পাবে শান্তি
দুদিন পর হারাবে।
সময় থাকতে মানব তুমি
আত্মশোধন করো ;
দুনিয়াবি চিন্তা ছেড়ে
প্রভুর পথটা ধরো।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি