★ ভাব বিচ্ছেদ ★
🎶 অন্তর ছিদ্র হইছে আমার 🎼
✍️ মোঃ শামীম হোসেন (পাগলা শামীম)
অন্তর ছিদ্র হইছে আমার,
দুঃখ জমা হৃদের মাজার।
একলা থাকি কেমন করে ?
❝ দরদী আমার পর্দা নিয়েছে রে ❞ || ঐ
যে বুঝিতো দুঃখ কষ্ট,
নাই আর সে এই ভূ-পৃষ্ঠ।
বসত এখন তার; আপন বাসরে,
❝ দরদী আমার পর্দা নিয়েছে রে ❞ ||
ক্ষত মনটা দুঃখে কাতর,
শোকে শোকে হইছি নিথর।
প্রান বন্ধুয়ার বিরহে পুড়ে।
❝ দরদী আমার পর্দা নিয়েছে রে ❞ ||
ক্ষত মনটা লইতো জোড়া,
আবার যদি দিতো ধরা।
রাখিতাম বেঁধে মায়ার ডোরে,
❝ দরদী আমার পর্দা নিয়েছে রে ❞ ||
শামীম পাগলার জীবন বৃথা,
না পাই যদি বন্ধুর দেখা।
বন্ধু বীনে জীবন ঢাকে আঁধারে।
❝দরদী আমার পর্দা নিয়েছে রে ❞ ||
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মন্দাক্রান্তা সেন
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম