আযান শব্দ আরবি ভাষা
বাংলায় দাওয়াত কয় ;
আযান দেওয়া সালাতের ডাক
শুনলে সাওয়াব হয়।
আযান কালে কথা বললে
নিশ্চয় হবে পাপ ;
প্রভুর নিষেধ না মানিলে
পাবে না কেউ মাপ।
আযান শেষে দোয়া পাঠে
সাওয়াব পাওয়া যায় ;
সাওয়াব ছাড়া জান্নাত পাওয়া
হবে সেই দিন দায়।
সালাতেরই অংশ আযান
দিনে পাঁচবার দেয় ;
আযান শুনে মুমিন মুসলিম
অজু সেরে নেয়।
আদায় করতে সালাত মুমিন
যাইযে মসজিদ ঘর ;
মোনাজাতে দুহাত তোলে
সালাতেরই পর।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মন্দাক্রান্তা সেন
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম