স্বরবৃত্ত ছন্দ মাত্রা =>৪+৪/৪+৪
নজরুল তুমি মন গহিনে
গজল গানের সুরে সুরে ;
কবিতাতে দ্রোহ হুংকার
রাখছো তুমি যত্নে মুড়ে।
নজরুল তুমি সার্থক কবি
এমন করে তোমায় ভুলি ;
প্রতিবাদের বজ্র বানী
লিখছো তুমি কলম তুলি।
তোমার আদর্শ বুকে ধরে
চলি সদা পন্থ বেয়ে ;
অন্যায় দেখলে দুটি চোখে
প্রতিবাদে যায় যে ধেয়ে।
নজরুল তুমি জ্ঞানের ভান্ডার
কবিতা গান তারি প্রমাণ ;
দ্রোহ বানী বাজে হৃদে
দেয় যে মোরে সাহস যোগান।
তুমি নেই আর ধরার মাঝে
আছো ভক্তের হৃদের কোনে ;
নজরুল স্যারকে রাখবেন সুখে
প্রভুর কাছে চাই প্রাণপণে।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন