সুফিবাদী মরমি গান :-
🎵সুফিবাদের নামে ভন্ডামী🎶
🖊️ মোঃ শামীম হোসেন
সুফি বাদের নামে ফকির,
করো কেন ভ্রান্ত জিকির।
ভূল প্রচার করছো তুমি,
নবীর বানী হাদিস কালাম।
পাঠো রাসুলের দরুদ সালাম,
অন্তরে জপো আল্লাহ কালাম ||
কামেল পীর করে না সিদ্ধি পান,
সিদ্ধি হালাল গাও এই গান।
পীর সাজিয়া বানাও গোলাম,
পাঠো রাসুলের দুরুদ সালাম।
অন্তরে জপো আল্লাহ কালাম ||
অলি আওলিয়া হলেন তারা,
ইসলাম প্রচারে তোলেন সারা।
প্রভুর ধ্যানে জীবন ধারা___
পাঠো রাসুলের দুরুদ সালাম।
অন্তরে জপো আল্লাহ কালাম ||
কামেল পীর কোথায় পাই,
সাজা পীরে ভর্তি দেশ ভাই।
বাইয়াত নিতে এসে দেখলাম,
পাঠো রাসুলের দুরুদ সালাম।
অন্তরে জপো আল্লাহ কালাম ||
চার তরিকা নাই যাদের ভিতর ;
পীর নয়, তারা আসল ইতর।
পাগলা শামীম বলে গেলাম ;
পাঠো রাসুলের দুরুদ সালাম।
অন্তরে জপো আল্লাহ কালাম ||
রচনা কাল :-২০২৩ ইং
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি