🎶 ভেদ না জেনে পড়ো না কুরআন
✍️ মোঃ শামীম হোসেন ( পাগলা শামীম )
তাং :- ২৪/০৯/২৫ ইং
কুরআনে আছে ভেদ বিধান,
ভেদ না জেনে পড়ো না কুরআন--
ওহে মুমিন মুসলমান ||
না জানি কেহ পড়ো না কুরআন,
গুনাহ হওয়ার আছে বিধান।
আল- কুরআনু হাজ্জাতু লাকা আও-আলাইকা,
হাদিসে পাই পাগলা শামীম প্রমাণ || ঐ
অন্ধ ন্যায়ে পড়লে কুরআন,
অচিরে হারাইবে তাহার ঈমান।
পাক কুরআনের বাণী সর্বজনীন,
সকল কিছু আছে সমাধান || ঐ
ভেদ বিধান না জেনে পড়লে কুরআন,
কোথায় পাবে না তত্ত্ব জ্ঞান।
সৃষ্টি হবে তর্কবিতর্ক শান্তি হবে বিলীন,
বিভ্রান্তি কাথায় কেহ দিওনা কান || ঐ
আল কুরআন পথ নির্দেশন,
পাইবে সেথায় আল্লাহ রাসুল দর্শন।
পাগলা শামীম কয় তত্ত্ব জানলেই,
চরিত্র হবে শালীন বাজান ||
রচনা কাল :- ২৪/০৯/২৫ ইং।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মন্দাক্রান্তা সেন
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম