আমার সম্মুখে যা ঘটেছে
আমি তার জন্য ঈর্ষান্বিত নই।
তোমার কাঁধে একজন পুরুষকে চড়িয়ে
তুমি আস,
তোমার চুলে শত নাগরকে নিয়ে তুমি আস,
তোমার পা ও স্তনজোড়ার মাঝখানে সহস্র পুরুষ নিয়ে তুমি আস,
নিমজ্জিত মানুষে পরিপূর্ণ
কোনো নদীর মতো আস,
যে নদী বয়ে চলে বুনো সমুদ্রের পানে,
শাশ্বত ফেনিল সময়ের দিকে।
তাদের সবাইকে নিয়ে আস
আমি যেখানে তোমার জন্য অপেক্ষমাণ;
আমরা সর্বদাই একাই থাকব,
আমরা সর্বদা তুমি আর আমিই থাকব,
একলা এই পৃথিবীতে
আমাদের জীবন শুরু করব বলে।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম