জীবনানন্দের নক্ষত্ররা মরে গেছে,
চলে গেছে সময়ের গহীনে।
সুনীলও হয়েছে গত,
নীরা আর বনলতা অদ্ভুদ আঁধারে
লুকিয়েছে মুখ। হৃদয়ের ক্ষত
ভুল স্টেশনে নেমে এই কার্তিকের নবান্নে
মেলে ধরি। ছেড়ে দেই। ধরি
দুটি হাত,প্রার্থনার,প্রেমের,প্রণয়ের
উল্টস্রোতে হেঁটে গিয়ে, সময়ের
দরজা খুলে চলে আসি বর্তমানে।
-১৮.১১.২১ হবিগঞ্জ
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি