এসেছে নূতন দিন, ধরি যোগীবেশ।
কালকের ফুল যত গিয়েছে শুকিয়ে,
কালকের ভুল যত গিয়েছে চুকিয়ে,
আগেকার জীবনের পালা হ’ল শেষ॥
ঝরা-ফুলে ভরা বিশ্ব, গন্ধ নাহি লেশ।
জীবনের বেশিভাগ দিয়েছি ফুঁকিয়ে,
বাকিটুকু মৃত্যুপানে পড়েছে ঝুঁকিয়ে,
যে সুর বাজিত কানে, নাহি তার রেশ॥
জীবনের স্রোত চলে দক্ষিণবাহিনী।
উত্তরে পড়িয়া থাকে পূর্ব্বের কাহিনী॥
উপরে উঠিছে ভাসি নব ভয় আশা,
বিরাম মানে না স্রোত, বহে খরধার।
আবার ফেলিতে হবে জীবনের পাশা,—
খেলা নিয়ে কথা শুধু, মিছে জিত হার!
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন
আমার অত্যন্ত প্রিয় একটি কবিতা।
আরো দেখুন
আলাউদ্দিন রিয়াজ
লেখক:
সুনীল গঙ্গোপাধ্যায়