বড় সাধ ছিল তব, করে ধরি’ বীণ,
বাজাতে অপূর্ব্ব রাগ যৌবনের সুরে,
মুমূর্ষু মুমুক্ষু সবে দিয়ে যমপুরে,
তব গীতমন্ত্রে ধরা করিতে নবীন!
কল্পনার ছিল তব চক্ষে দূরবীণ।
অসীম আকাশদেশে দূর হতে দূরে
খুঁজিতে কোথায় কোন্ নব জ্যোতি স্ফুরে,
যার আলো জয় করে অাঁধার প্রবীণ॥
আবিষ্কার কর নাই কোন নব তারা।
আজিও ধরণী ধরে পুরাণো চেহারা॥
আকাশেতে উড়েছিলে রঙীণ পতঙ্গ,
পূৰ্ব্বাহ্ণেই গেছে তব পাখা দু’টি ঝরে’,
সে পক্ষ ধূনন-ধ্বনি আজ গেছে মরে’—
মাটির বুকেতে সুখে শুয়ে আছে অঙ্গ!
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মন্দাক্রান্তা সেন
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম