বসন্তের আগমনে আজো আছে দেরি,
পর্বতের স্তরে স্তরে বিরাজে তুষার |
চুরি ক’রে ফিকে রঙ গোলাপী ঊষার,
লাজ মুখে ফুটিয়াছে ঝাঁকে ঝাঁকে চেরি
পত্রহীন শাখাগুলি ফেলিয়াছ ঘেরি,
বষিয়া তাহার অঙ্গে কুঙ্কুম আসার |
সে জানে, যে বোঝে অর্থ ফুলের ভাষার,
বসন্তের ঘোষণার তুমি রত্নভেরি !
মর্মর-কঠিন-শুভ্র তুষারের গায়ে
পড়েছে রূপের তব রঙিন আলোক,
পূর্বরাগে লিপ্ত তব কর-পরশনে,
শিশিরে বসন্ত-স্মৃতি তুলেছে জাগায়ে |
রক্তিম আভায় যেন ভরিয়া ত্রিলোক
শোভিছে উমার মুখ শিব-দরশনে ||
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন
আমার অত্যন্ত প্রিয় একটি কবিতা।
আরো দেখুন
আলাউদ্দিন রিয়াজ
লেখক:
সুনীল গঙ্গোপাধ্যায়