রূপে গন্ধে মানি তুমি জগতে অতুল,
পূজায় লাগে না কিন্তু, অনাৰ্য্য গোলাপ!
দেমাকে দেবতাসনে করোনা আলাপ,—
ফুলের নবাব তুমি, নবাবের ফুল!
ইরাণের ভগ্নোদ্যানে বসি বুলবুল,
স্মরিয়া স্মরিয়া তোমা করিছে বিলাপ।
তুমি কিন্তু রমণীর কেশের কলাপ
আলো করে’ বসো, কিম্বা কর্ণে হও দুল॥
সোহাগে গলিয়া তুমি হও বা আতর,
গুম্ফাসনে বসে’ কর বেগম কাতর!
বিলাসের অঙ্গ লাগি তুমি হও জল,
নারীর আদুরে ফুল, সৌখীন গোলাপ!
নবাবেরই ভোগ্য তব রূপগুণবল,
নবাবের যোগ্য তুমি হকিমী জোলাপ!
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মন্দাক্রান্তা সেন
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম