কত না ক’রেছি আমি তোমায় আদর,
চঞ্চল হয়নি তব নয়ন-কুরঙ্গ।
সুবর্ণ কঠিন তব হৃদয়-নারঙ্গ,
খোলনি সরিয়ে কভু বুকের চাদর॥
যৌবনে আসেনি তব শ্রাবণ ভাদর,
ছাপিয়ে ওঠেনি বুকে বাসনা-তরঙ্গ।
মেঘ-রাগে বাঁধো নাই হৃদয়-সারঙ্গ,
তব মন নাহি জানে বিদ্যুৎ বাদর॥
তব প্রাণে ভালবাসা র’য়েছে ঘুমিয়ে,
জাগাতে পারিনি আমি হাজার চুমিয়ে!
বিরহে মিলনে কিম্বা হওনা কাতর,
তোমার অন্তরে নাই রক্ততপ্ত রতি।
দেবীর প্রতিমা তুমি, কেবল পাথর,—
মনো-দীপে এবে করি তোমার আরতি॥
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন
আমার অত্যন্ত প্রিয় একটি কবিতা।
আরো দেখুন
আলাউদ্দিন রিয়াজ
লেখক:
সুনীল গঙ্গোপাধ্যায়