যখনি চেয়েছি আমি, পরি বীরসজ্জা,
কাম্যরাজ্য-বিজয়ের ধরি দৃপ্ত আশা,
দ্রুতবেগে যাই লঙ্ঘি শতদ্রু বিপাশা,—
তখনি পেয়েছি আমি শুধু রোগশয্যা॥
ব্যথায় ভরিয়া ওঠে মম অস্থি মজ্জা,
সৰ্ব্বাঙ্গের মুখে ফোটে ব্যর্থ আৰ্ত্তভাষা,
সঙ্কল্পের ধ্বংস করে দেহ কৰ্ম্মনাশা,
রোগেতে লাঞ্ছিত হ’য়ে মন মানে লজ্জা॥
দেহের আশ্রয়ে থাকি দিন দুই চার,
তাই সই তার নীচ অন্ধ অত্যাচার॥
দেহের পীড়নে মনে আসে না বিকার,
শয্যাপ্রান্তে পাত্রপূর্ণ আছে ভালবাসা,
যাহাতে মিটাই তীব্র রোগীর পিপাসা,—
সে সুধার লাগি করি রোগের স্বীকার॥
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন
আমার অত্যন্ত প্রিয় একটি কবিতা।
আরো দেখুন
আলাউদ্দিন রিয়াজ
লেখক:
সুনীল গঙ্গোপাধ্যায়