তোমরা যুদ্ধ ছেড়ে দিলে
আমি সিগারেট ছেড়ে দেবো
অস্ত্র কারখানা বন্ধ করলে সেখানে
তামাকচাষীরা চাষ ছেড়ে খেলবে তাস
তোমরা রক্ত খাওয়া বন্ধ করলে
পানি ছাড়া আর কিছুই খাবো না
একে অপরের মাংস খাওয়া বন্ধ করলে
সবার সামনে দাঁত খোঁচাবো না আর
আমাকে যদি না বেচে দাও
আমি বেচবো না তোমার প্রেম
কবরের কাছে লাশ বেচে পাও যে দাম
আমি নেবো না তার কোনো ভাগ
তোমরা মুখোশ ফেলে দিলে
আমি আর লুকাবো না আর মুখ
তোমরা আবার বেঁচে উঠলে
আমি করবো না লাশের অভিনয়
তোমরা খাঁচা বানানো বন্ধ করলে
আমি পাখিদের করবো না সাবধান
কোনো সিংহাসন না থাকলে
শিশুদের বলবো না মানুষ কত বজ্জাত
আমাকে যদি না বেচে দাও
আমি বেচবো না তোমার প্রেম
কবরের কাছে লাশ বেচে পাও যে দাম
আমি নেবো না তার কোনো ভাগ
তোমরা বাধ্য করো না এই কান্নায়
আমি হাসতেই জন্মেছিলাম
তোমরা যদি তাই শুধু করে যাও
অট্টহাসি হাসবো লাশের পাশে তোমার
তোমরা থামাও ক্ষমতার পাগলামী
প্রেমিক ছাড়া কাউকে ভাবতে চাই না কসাই
পৃথিবীর সব পাগলাগারদ বন্ধ করে
সেখানে চাষ করবো সূর্যমুখীর বাগান
আমাকে যদি না বেচে দাও
আমি বেচবো না তোমার প্রেম
কবরের কাছে লাশ বেচে পাও যে দাম
আমি নেবো না তার কোনো ভাগ
পৃথিবীকে শান্তিতে ঘুমাতে দিলে
দুপুরে ঘুম থেকে উঠবো না আর
ভোরে এক থুড়থুড়ে বুড়ীর সাথে
নাচবো প্রেমের মাতাল নাচ
যদি না পোড়াও আর হরিণের বন
নিজেকে পোড়াবো না নিঃসঙ্গতায়
এগিয়ে এসো আগে তোমরা
আমি পা মিলিয়ে হবো সবাই
আমাকে যদি না বেচে দাও
আমি বেচবো না তোমার প্রেম
কবরের কাছে লাশ বেচে পাও যে দাম
আমি নেবো না তার কোনো ভাগ
কবিতা — বদ-অভ্যাস
শনিবার, ১১ নভেম্বর ২০২৩
বিবিধ কবিতা
১৫১৪৯
এআই বিশ্লেষণ (মূলভাব)
‘বদ-অভ্যাস’ একটি শক্তিশালী প্রতিবাদী কবিতা। এতে কবি সমাজের ক্ষমতাধরদের সহিংসতা, যুদ্ধ, পরিবেশ ধ্বংস ও শোষণের সাথে নিজের সাধারণ বদ-অভ্যাসের বৈপরীত্য তুলে ধরেছেন। শাসক ও ক্ষমতাশীলেরা যদি অন্যায় ও যুদ্ধ বন্ধ করে, তবে কবিও তাঁর ব্যক্তিগত বদ-অভ্যাস ত্যাগ করতে প্রস্তুত। কবিতাটিতে শান্তির প্রতিষ্ঠা ও মানবিক পৃথিবীর এক তীব্র আকুলতা প্রকাশ পেয়েছে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সুনীল গঙ্গোপাধ্যায়
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম