চাকার উপরে ভর করে কেউ তো হেঁটে যেতে পারে না তার কবরে
তার জন্য দরকার হয় এক জোড়া নিথর পা
আর যে পায়ে ভর করে মৃত্যুদূত তোমাদের দিকে হেঁটে আসবে
আমি আগেই জানতাম তোমাদের জন্য এমন কিছু অপেক্ষা করছে
যার জন্য অবচেতনে তোমরাই অপেক্ষা করেছিলে
আর এ জন্য চাইলে দোষ দিতে পারি তোমাদের নীতি নির্ধারক ও পথ প্রদর্শকদের
যারা তোমাদের পথ দেখায়
কিন্তু বল, অন্ধদের যে পথ দেখায়, সে যদি ভুল পথ দেখায়
তার জন্য আমার কাকে দোষ দেয়া উচিৎ,
পথপ্রদর্শকদের না অন্ধদের স্বেচ্ছায় অন্ধত্বকে,
বলো….
অন্ধ না হবার জন্য তোমরা কোন তীরকে ধ্বংস করেছ।
কবিতা — চাকার উপরে ভর করে কেউ তো হেঁটে যেতে পারে না তার কবরে
শনিবার, ১৯ জুলাই ২০২৫
বিদ্রোহী-দ্রোহের কবিতা
১৮২৭
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি
কিছু অনুভূতি
হালকা করে ছুঁয়ে যায়,
কিন্তু হৃদয়...
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
শংকর ব্রহ্ম