ভালোবাসলে মৃত্যুর আগে বাসো
মৃত্যুর পর তো ভালোবাসে শকুন
আকাশে ওরা নখরে দিচ্ছে শান
তাদের না আসায় পেতে রাখো কান
আঁধার থেকে এসে আঁধারে যাচ্ছি চলে
মাঝখানে এই জোনাকীর মত আলো
ধরে রাখো তোমার চোখের শূন্যে
জোনাকীর মত তুমিও নিভে যাবে
খসে পড়া পালক নিয়ে হাওয়া
উত্তর থেকে সরে যায় উত্তরে
প্রেমহীনতার ভয়ানক সেই শীতে
কুয়াশার ভয়ে নিও কাছে টেনে
আমাকে টেনে নিলে তোমাকে কাছে পাবে
দূরত্বের মাঝে ডানা মেলে দেয় শকুনে
ঢেউয়ের নিচে ঝাঁপ দিয়ে কোথায় লুকোবে
সমুদ্র থেকে যে এসেছে কিভাবে সে ডোবে সমুদ্রে !
আমার মৃত্যুই তোমার মরুভূমি
এখনও কেন আছো ক্যাকটাস হয়ে
তোমার ভেতরেই আমি বসে আছি
ভাবছো মৃত্যুর পর কাছে টেনে নেবে !
ভালোবাসলে মৃত্যুর আগে বাসো
মৃত্যুর পর তো ভালোবাসে শকুন
অন্ধকারে ওরা ঠোঁটে দিচ্ছে শান
শোনাও তাদের কাছে না আসতে দেবার গান
কবিতা — প্রেম ও শকুন
বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩
বিবিধ কবিতা
১১৯৩৯
এআই বিশ্লেষণ (মূলভাব)
'প্রেম ও শকুন' কবিতাটি মূলত বেঁচে থাকতে ভালোবাসার আকুল আহ্বান প্রকাশ করে। কবি বুঝিয়েছেন, মৃত্যুর পর ভালোবাসা প্রকাশ করার কোনো মূল্য নেই, কারণ মৃত্যুর পর যে আগমন ঘটে তা ভালোবাসার নয়, শকুনের। জীবন জোনাকির আলোর মতো ক্ষণস্থায়ী, তাই ভয় ও অহেতুক দূরত্ব ভুলে জীবদ্দশাতেই ভালোবাসাকে জড়িয়ে ধরা উচিত। মৃতদেহ যেমন শকুনের খাদ্য, তেমনি প্রেমহীন জীবনও মরুভূমির মতো শূন্য।
মন্তব্যসমূহ
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সুনীল গঙ্গোপাধ্যায়
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
জীবনের ক্ষণিক আলো আর ভালোবাসার অপূর্ণতা এমন গভীরভাবে তুলে ধরলে, শব্দগুলো কেবল কবিতা নয়, মনে হয় যেন আত্মার আর্তনাদ। মৃত্যু আর শূন্যতার এই মিশ্রণে ভালোবাসার আবেদন যেন আরও তীব্র হয়ে ওঠে। এমন লেখা হৃদয়ে এক অমোচনীয় ছাপ রেখে যায়।
খুবই সুন্দর হয়েছ কবি