আমি তোমার ভেতরে লুকোতে পারি,
কিন্তু কেনো লুকোবো!
প্রেম তো প্রকাশ্য হওয়া,
যেমন সূর্যের আলোতে
রাতের ভেতর থেকে বেরিয়ে আসে সূর্যমুখী
গল্পের ছায়ার নিচে শুকিয়ে গেছে হৃদয়
যে হৃদয় ছিলো সব গানের স্রোতস্বিনী
তারপর পৃথিবী হলো বধির
বোবার মতো প্রেম গেয়ে গেলো গান
অবগুণ্ঠন টেনে ঘুমলো সব সমাধি
সমাধির কি আনন্দ
প্রাণের নাচে জাগতে হয় না কখনো
হাড়ে হাড়ে ঘর্ষণে আগুনও জ্বললো
তবু পোড়ার তো কেউ নেই
প্রেমিক যে ছিলো হৃদয় তার সমাধির খোড়ল
খোড়লে যত শেয়াল লুকালো
তারা জেনে গেছে প্রেমের কফিনে
প্রেম নিজেকেই করেছিলো আড়াল
মানুষের এত লজ্জা, সংকোচ, পাপবোধ
শেয়ালের হৃদয়ে হবে প্রেম অনন্ত
আমরা দুজন এসব গল্পের বাইরে
খুঁজে নেবো উদ্দাম নগ্ন সমুদ্র
ঝড় উঠুক কামনায় টর্ণেডোর সঙ্গম
ভয় নেই সঙ্গম শেষে হারাবে না প্রেম
টাইফুন শেষ হলেও সমুদ্র তো থাকে সমুদ্রই
কবিতা — টাইফুন
সোমবার, ১০ আগস্ট ২০২৬
বিবিধ কবিতা
২৩৪
এআই বিশ্লেষণ (মূলভাব)
'টাইফুন' কবিতাটি প্রেম, বাসনা এবং আত্মপ্রকাশের এক উদ্দাম রূপ তুলে ধরে। এখানে সামাজিক সংকোচকে দূরে ঠেলে দিয়ে প্রকৃতির মতো উন্মুক্ত প্রেমের আহ্বান জানানো হয়েছে। গোপন প্রেমের চেয়ে প্রকাশ্য কামনার ঝড় ও টাইফুনের মতো বিধ্বংসী রূপের মধ্য দিয়েও ভালোবাসার স্থায়িত্বকে কবি চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। ঝড় বা টাইফুন শেষ হলেও সমুদ্র যেমন টিকে থাকে, তেমনই সমস্ত আবেগের শেষেও প্রকৃত ভালোবাসা অটুট থাকে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মাকিদ হায়দার
শুভ জন্মদিন! 🎈