সকল আকাশ, সকল বাতাস,
সকল শ্যামল ধরা,
সকল কান্তি, সকল শান্তি
সন্ধ্যাগগন-ভরা,
যত-কিছু সুখ, যত সুধামুখ,
যত মধুমাখা হাসি,
যত নব নব বিলাসবিভব
প্রমোদমদিরারাশি,
সকল পৃথ্বী, সকল কীতি
সকল অর্য্যভার,
বিশ্বমধন সকল যতন
সকল রতনহার—
সব পাই যদি তবু নিরবধি
আরো পেতে চায় মন।
যদি তারে পাই তবে শুধু চাই
একখানি গৃহকোণ।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন