খোঁপা আর এলোচুলে বিবাদ হামাসা,
পাড়ার লোকেরা জোটে দেখিতে তামাশা।
খোঁপা কয়, ‘এলোচুল, কী তোমার ছিরি।’
এলো কয়, ‘খোঁপা তুমি রাখো বাবুগিরি।’
খোঁপা কহে, ‘টাক ধরে, হই তবে খুশি।’
‘'তুমি যেন কাটা পড়’ এলো কয় রুষি।
কবি মাঝে পড়ি বলে, ‘মনে ভেবে দেখ্,
দুজনেই এক তোরা, দুজনেই এক।
খোঁপা গেলে চুল যায়–চুলে যদি টাক,
খোঁপা, তবে কোথা রবে তব জয়ঢাক।’
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন