বেসুর বাজে রে,
আর কোথা নয়, কেবল তােরি
আপন-মাঝে রে।
মেলে না সুর এই প্রভাতে
আনন্দিত আলাের সাথে,
সবারে সে আড়াল করে,
মরি লাজে রে॥
থামা রে ঝংকার।
নীরব হয়ে দেখ্ রে চেয়ে
দেখ্ রে চারিধার।
তােরি হৃদয় ফুটে আছে
মধুর হয়ে ফুলের গাছে,
নদীর ধারা ছুটেছে ঐ
তােরি কাজে রে॥
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন