জলহারা মেঘখানি বরষার শেষে
পড়ে আছে গগনের এক কোণ ঘেঁষে।
বৰ্ষাপূর্ণ সরোবর তারি দশা দেখে
সারাদিন ঝিকিঝিকি হাসে থেকে থেকে।
কহে, ‘ওটা লক্ষ্মীছাড়া, চালচুলাহীন,
নিজেরে নিঃশেষ করি কোথায় বিলীন।
আমি দেখো চিরকাল থাকি জলভরা—
সারবান, সুগম্ভীর, নাই নড়াচড়া।’
মেঘ কহে, ‘ওহে বাপু, কোরো না গরব—
তোমার পূর্ণতা সে তো আমারি গৌরব।’
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন