এ কথা স্মরণে রাখা কেন গো কঠিন,
তুমি আছ সব চেয়ে, আছ নিশিদিন,
আছ প্রতি ক্ষণে— আছ দূরে, আছ কাছে,
যাহা-কিছু আছে, তুমি আছ ব’লে আছে।
যেমনি প্রবেশ আমি করি লোকালয়ে,
যখনি মানুষ আসে স্তুতিনিন্দা লয়ে—
লয়ে রাগ, লয়ে দ্বেষ, লয়ে গর্ব তার—
অমনি সংসার ধরে পর্বত-আকার
আবরিয়া ঊর্ধ্বলোক; তরঙ্গিয়া উঠে
লাভজয় লোভক্ষোভ। নরের মুকুটে
যে হীরক জ্বলে তারি আলোকঝলকে
অন্য আলো নাহি হেরি দ্যুলোকে ভূলোকে।
মানুষ সম্মুখে এলে কেন সেই ক্ষণে
তোমার সম্মুখে আছি নাহি পড়ে মনে।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন