কাল ছিল ডাল খালি,
আজ ফুলে যায় ভ’রে।
বল্ দেখি তুই মালী,
হয় সে কেমন ক’রে।
গাছের ভিতর থেকে
করে ওরা যাওয়া আসা।
কোথা থাকে মুখ ঢেকে,
কোথা যে ওদের বাসা।
থাকে ওরা কান পেতে
লুকানো ঘরের কোণে,
ডাক পড়ে বাতা সেতে
কী ক’রে সে ওরা শোনে।
দেরি আর সহে না যে
মুখ মেজে তাড়া তাড়ি
কত রঙে ওরা সাজে,
চ’লে আসে ছেড়ে বাড়ি।
ওদের সে ঘর খানি
থাকে কি মাটির কাছে?
দাদা বলে, জানি জানি
সে ঘর আকাশে আছে।
সেথা করে আসা যাওয়া
নানারঙা মেঘ গুলি।
আসে আলো, আসে হাওয়া
গোপন দুয়ার খুলি।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন
আমার অত্যন্ত প্রিয় একটি কবিতা।
আরো দেখুন
আলাউদ্দিন রিয়াজ
লেখক:
সুনীল গঙ্গোপাধ্যায়