‘আমি প্রজাপতি ফিরি রঙিন পাখায়
কবি তো আমার পানে তবু না তাকায়।
বুঝিতে না পারি আমি বলো তো ভ্রমর,
কোন্ গুণে কাব্যে তুমি হয়েছ অমর।’
অলি কহে, ‘আপনি সুন্দর তুমি বটে,
সুন্দরের গুণ তব মুখে নাহি রটে;
আমি ভাই, মধু খেয়ে গুণ গেয়ে ঘুরি,
কবি আর ফুলের হৃদয় করি চুরি।’
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন