ওরে যাত্রী, যেতে হবে বহুদূর দেশে।
কিসের করিস চিন্তা বসি পথশেষে—
কোন্ দুঃখে কাঁদে প্রাণ! কার পানে চাহি
বসে বসে দিন কাটে শুধু গান গাহি,
শুধু মুগ্ধ নেত্র মেলি! কার কথা শুনে
মরিস জ্বলিয়া মিছে মনের আগুনে!
কোথায় রহিবে পড়ি এ তোর সংসার!
কোথায় পশিবে সেথা কলরব তার!
মিলাইবে যুগ যুগ স্বপনের মতো—
কোথা রবে আজিকার কুশাঙ্কুরক্ষত!
নীরবে জ্বলিবে তব পথের দু ধারে
গ্রহতারকার দীপ কাতারে কাতারে।
তখনো চলেছ একা অনন্ত ভুবনে—
কোথা হতে কোথা গেছ না রহিবে মনে।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন