ওদের কথায় ধাঁদা লাগে,
তােমার কথা আমি বুঝি।
তােমার আকাশ তােমার বাতাস
এই তাে সবি সােজাসুজি॥
হৃদয়-কুসুম আপনি ফোটে,
জীবন আমার ভরে ওঠে,
দুয়ার খুলে চেয়ে দেখি
হাতের কাছে সকল পুঁজি॥
সকাল-সাঁঝে সুর যে বাজে
ভুবন-জোড়া তােমার নাটে,
আলাের জোয়ার বেয়ে তােমার।
ভরী আসে আমার ঘাটে।
শুনব কী আর বুঝব কী বা,
এই তো দেখি রাত্রিদিবা—
ঘরেই তােমার আনাগােনা,
পথে কি আর তােমায় খুঁজি॥
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন