শ্রাবণের ধারার মতাে পড়ুক ঝরে, পড়ুক ঝরে,
তােমারি সুরটি আমার মুখের ’পরে, বুকের ’পরে।
পুরবের আলাের সাথে পড়ুক প্রাতে দুই নয়ানে—
নিশীথের অন্ধকারে গভীর ধারে পড়ুক প্রাণে—
নিশিদিন এই জীবনের সুখের ’পরে, দুখের ’পরে,
শ্রাবণের ধারার মতাে পড়ুক ঝরে পড়ুক ঝরে॥
যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না একেবারে,
তােমার ঐ বাদল-বায়ে দিক জাগায়ে সেই শাখারে।
যা-কিছু জীর্ণ আমার, দীর্ণ আমার, জীবন-হারা,
তাহারি স্তরে স্তরে পড়ুক ঝরে সুরের ধারা—
নিশিদিন এই জীবনের তৃষার.’পরে, ভুখের ’পরে,
শ্রাবণের ধারার মতাে পড়ুক ঝরে, পড়ুক ঝরে॥
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন