সহজ হবি, সহজ হবি,
ওরে মন, সহজ হবি—
কাছের জিনিস দূরে রাখে
তার থেকে তুই দূরে রবি।
কেন রে তোর দু হাত পাতা-
দান তো না চাই, চাই যে দাতা,
সহজে তুই দিবি যখন।
সহজে তুই সকল লবি॥
সহজ হবি, সহজ হবি
ওরে মন, সহজ হবি—
আপন বচন-রচন হতে।
বাহির হয়ে আয় রে কবি।
সকল কথার বাহিরেতে
ভুবন আছে হৃদয় পেতে,
নীরব ফুলের নয়ন-পানে
চেয়ে আছে প্রভাত-রবি॥
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন