তােমায় ছেড়ে দূরে চলার
নানা ছলে।
তােমার মাঝে পড়ি এসে
দ্বিগুণ বলে।
নানান পথে আনাগােনা
মিলনেরই জাল সে বােনা,
যতই চলি ধরা পড়ি
পলে পলে॥
শুধু যখন আপন কোণে
পড়ে থাকি
তখনি সেই স্বপন-ঘােরে
কেবল ফাঁকি।
বিশ্ব তখন কয় না বাণী,
মুখেতে দেয় বসন টানি,
আপন ছায়া দেখি আপন
নয়ন-জলে॥
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন