তুমি আড়াল পেলে কেমনে
এই মুক্ত আলোর গগনে।
কেমন করে শূন্য সেজে
ঢাকা দিলে আপ্নাকে যে,
সেই খেলাটি উঠল বেজে
বেদনে-
আমার প্রাণের বেদনে॥
আমি এই বেদনার আলোকে
তোমায় দেখব দ্যুলোক-ভূলোকে।
সকল গগন বসুন্ধরা
বন্ধুতে মোর আছে ভরা,
সেই কথাটি দেবে ধরা।
জীবনে—
আমার গভীর জীবনে॥
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন