-----------------------------------
যায় যদি কেউ সরে, যায় না সে মন থেকে,
স্মৃতিরা জেগে থাকে, নীরব কান্নার ঢেকে।
ভুলে যেতে চাইলেও, হৃদয় মানতে চায় না,
প্রতিটি নিঃশ্বাসে তারই ছবি ভাসে গোপনে।
যে মুহূর্ত ছিল একসাথে, আজ কেবল স্মৃতি,
চোখে জল এলে ফিরে আসে তারই অনুভূতি।
হাসির আড়ালে লুকানো, কত না বলা ব্যথা,
ভুলে গেছি বললেও, মন জানে সেই কথা।
কিছু সম্পর্ক বাঁচে শুধু নীরবতার মাঝে,
ভালোবাসা তো মুছে যায় না সময়ের সাঁজে।
তাই কেউ গেলে ও থেকে যায় অদৃশ্য ছোঁয়ায়,
ভুলে যেতে চাই, তবুও হৃদয় তাকে চায়।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মোঃ তারেক আনোয়ার
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম