ফিলিস্তিনের কান্না
রোমান হোসাইন
রক্তে রাঙা ভোরের আলো,
আকাশ কাঁদে, নদী ঢালো।
জেরুজালেম, গাজার বুকে,
আহত শিশুর চোখে দুঃখ!
বারুদ মাখা বাতাস বয়,
মায়ের কোলে শিশুর ভয়।
বুলেট গুনে দিন যে কাটে,
স্বপ্ন মরে রাতের সাথে।
পাখির ডানা ছিঁড়ে গেছে,
সবুজ মাটিও আজ থমকে।
জলপাই গাছ, করুণ স্বরে,
কাঁদছে আজ ক্ষত হৃদয়ে।
তবু তারা হার মানে না,
সত্য মোছে আগুনে না।
ফিলিস্তিনের আকাশ জুড়ে,
স্বাধীনতার স্বপ্ন উড়ে!
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি