সাম্যের কথা
রোমান হোসাইন
ধনী-গরিব ভেদাভেদ নয়,
সবাই মিলে চলি,
মানবতার মঞ্চে গড়ে
ভালোবাসার গলি।
মসজিদ-মন্দির একসঙ্গে
মানবতার গান,
রঙে-গোত্রে ভেদ কি আছে?
সবাই এক সমান।
শ্রমিক, রাজা, কৃষক, মালিক—
ভেদাভেদ কি রয়?
পৃথিবীতে সবার অধিকার
সাম্যের আলো বই।
কেউ ক্ষুধার্ত থাকবে কেন?
কেউ বা থাকবে বঞ্চিত?
ভাগাভাগি করে নেবো
প্রাণের টুকরো অমৃত।
সাদা-কালো, জাতি-ধর্ম
ভেদ করা যায় না,
মানুষ শুধু মানুষ-ই হবে
ভালোবাসার ছায়া।
সাম্যের পথে চলতে হবে,
ভেদাভেদ সব যাক,
ভালোবাসার সেতু গড়ে
মানবতা জেগে থাক!
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি