তুমি কেমন ধারক, কেমন বাহক
রোমান হোসাইন
তুমি কেমন ধারক, কেমন বাহক,
ভাঙা স্বপ্নের নাকি লোভের কাঁধে রাখ?
জনতার রক্তে গড়া এ পথের ধূলি,
তুমি কি শপথে, না স্বার্থে বেশি ভুলে চলি?
ভোটের কসম, মানবতার গান,
সবই ছিল মুখে—হৃদয়ে শুধুই ব্যবসার টান।
তুমি কি রাখো বিপ্লবের দীপ্তি,
না মুখোশপরা চরিত্র, কেবল ছলনার নীতি?
তুমি কেমন বাহক, কিসের বার্তাবাহক?
শোষকের জয়গান, না মুক্তির কোনো ধ্বজাধারক?
ভিতরে কালো, বাইরে আলো,
এই দ্বিচারিতার শেষ কোথায় বলো?
তুমি কেমন ধারক, কিসের রত্ন রাখো বুকে?
লজ্জা, বিবেক, নাকি মিথ্যার সূর্য ডুবে?
তুমি যে নেতৃত্বের নাম নিয়েছ গর্বে,
তা কি গরিবের হাঁসিতে, না সিংহাসনের জর্বে?
তোমার হাতে সময় ছিল, ছিলো তো ক্ষমতা,
তবু কেন নিঃস্ব থাকে এখনো জনতা?
তুমি কি ধারক—স্বপ্নের, না কাঁটার মালা?
তুমি কি বাহক—আশার, না মৃত্যুর জ্বালা?
বলো না নেতা, তুমি কেমন মানুষ?
তোমার পথচলা কি দেশের, না নিজের স্বার্থ-নিশুস?
তুমি কেমন ধারক, কেমন বাহক?
জনতার চোখ আজ দেখে তোমায় নির্ভ্রান্তভাবে ফাঁক!
কবিতা — তুমি কেমন ধারক কেমন বাহক
শুক্রবার, ২৭ জুন ২০২৫
দেশাত্মবোধক কবিতা
,
বিদ্রোহী-দ্রোহের কবিতা
১৭৮
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মন্দাক্রান্তা সেন
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম