‘সোনালি কাবিন’ খ্যাত কবি আল মাহমুদের জন্মদিন আজ। তিনি ১৯৩৬ খ্রিষ্টাব্দের আজকের এই দিনে ব্রাহ্মণবাড়িয়ার মৌড়াইল গ্রামের মোল্লাবাড়িতে জন্মগ্রহণ করেন।
আল মাহমুদের বাবা মীর আবদুর রব ও মা রওশন আরা মীর। তার স্ত্রী সৈয়দা নাদিরা বেগম। পাঁচ ছেলে ও তিন মেয়ের জনক তিনি। কবিতা লিখে পেয়েছেন মানুষের ভালোবাসা, খ্যাতি ও সম্মাননা।
বাংলা কবিতা ডট নেট পরিবারের পক্ষ থেকে রইল শ্রদ্ধা ও ভালোবাসা।
কবি আল মাহমুদের কবিতা পড়তে এখানে ক্লিক করুন।
আল মাহমুদের কাব্যগ্রন্থ ‘সোনালী কাবিন’ সমকালীন বাংলা কবিতার একটি বাঁকের নাম। বলা হয়ে থাকে, তিনি যদি শুধু এই একটিমাত্র কাব্যগ্রন্থ রেখে যেতেন, তাতেও বাংলা কবিতার রাজ্যের অধীশ্বর হয়ে থাকতেন। কবি হিসেবে পরিচিত হলেও আল মাহমুদ একাধারে ছিলেন ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোটগল্পকার, শিশুসাহিত্যিক ও সাংবাদিক। শুধু কবিতা নয়, অনন্য সব গল্প-গদ্যের অসাধারণ রূপকারও তিনি। আল মাহমুদ ২০১৯ খ্রিষ্টাব্দের ১৫ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন ।
আধুনিক কবিরা যখন পাশ্চাত্যের প্রভাবে নাগরিক, নৈর্ব্যক্তিক ও খানিক নৈরাশ্যবাদিতায় প্রভাবিত, ঠিক তখনই আল মাহমুদ দেশজাত, মানবিকতা, সাম্যবাদ ও এতে লগ্ন থাকার আকুতি জানিয়েছিলেন তার কবিতায়। যা বাংলার পাঠক সাদরে গ্রহণ করেছিলেন।
( সুত্র - আমাদের বার্তা )
আলোচনা — আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদের আজ জন্মদিন
বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
আলোচনা
৫৬৪
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মন্দাক্রান্তা সেন
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম