উত্তরাধিকার সূত্রে পেয়েছি শুধু
. একগুচ্ছ চাবি
ছোটো বড় মোটা বেঁটে
নানা রকমের নানা ধরণের চাবি
মা বললেন, যত্ন করে তুলে রেখে দাও।
তারপর যখন বয়স বাড়ল
জীবন এবং জীবিকার সন্ধানে পথে নামতে হল
পকেটে সম্বল শুধু সেই একগুচ্ছ চাবি
ছোট বড় মোটা বেঁটে নানা রকমের
. নানা ধরণের চাবি।
কিন্তু যেখানেই যাই সামনে দেখি প্রকাণ্ড এক দরজা
আর তাতে ঝুলছে প্রকাণ্ড এক তালা ;
পকেট থেকে চাবির গুচ্ছ বের করি
এ চাবি সে চাবি ঘোরাই ফেরাই
. লাগে না খোলে না---
শ্রান্ত হয়ে ঘরে ফিরি
মা দেখেন আর হাসেন
বলেন, ওরে তোর বাবার হাতেও ওই চাবি দিয়ে
. দরজাগুলো খোলো নি।
শুনেছি নাকি তাঁর বাবার হাতে খুলতো ;
আসল কথা কী জানিস
ওই সব চাবিগুলো হল সত্যের সততার যুক্তির নিষ্ঠার
আজকাল ওই সব চাবি দিয়ে কোনো দরজা খোলে না
তবু তুই ফেলে দিস না
যত্ন করে তুলে রেখে দিস।
তুইও যখন চলে যাবি
তোর সন্তানের হাতে দিয়ে যাস
ওই সব চাবির গুচ্ছ
হয়তো তাদের হাতে আবার একদিন
ওইসব চাবি দিয়ে
ওইসব দরজাগুলো খুলে যাবে.
কবিতা — একগুচ্ছ চাবি
মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
বিবিধ কবিতা
৫১২৮
এআই বিশ্লেষণ (মূলভাব)
'একগুচ্ছ চাবি' কবিতাটি প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলা নৈতিক মূল্যবোধ, সত্য ও সততার প্রতীক। বর্তমান যুগে নীতি-আদর্শ দিয়ে সাফল্যের দরজা খোলা কঠিন হলেও, কবি আশাবাদী যে ভবিষ্যতে এই চাবিগুলো অর্থাৎ সততার মূল্যবোধ দিয়েই সমাজের বন্ধ দুয়ারগুলো উন্মোচিত হবে। এটি অতীত, বর্তমান ও ভবিষ্যতের এক অপূর্ব জীবনবোধের চিত্রায়ন।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম