আমার ইচ্ছেগুলো প্রজাপতি হয়ে
ঘাসে ঘাসে বনে বনে
ওড়ে আর ফেরে
আমার মনের মতো ছোট এক ছেলে
জাল নিয়ে পিছু পিছু
ঘোরে আর ফেরে
ইচ্ছে ধরার সাধ জাল দিয়ে বেঁধে
তাই তার দিন গেল কেঁদে আর কেঁদে।
আমার আর একটা ইচ্ছা
‘তুমি’ তার নাম
তারও হাতে জাল ছিল
পরে জানলাম
আমার মনের মতো ছোট শিশুটিকে
জাল দিয়ে বেঁধে ফেলে এখে দিলে বুকে
মনকে ধরার সাধ জাল দিয়ে বেঁধে
তাই তার দিন গেল কেঁদে আর কেঁদে।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি