এই … রোকো!
পৃথিবীর গাড়ীটা থামাও। আমি নেমে যাব।
আমার টিকিট কাটা অনেকদূরের … এ গাড়ী যাবে না,
আমি অন্য গাড়ী নেব।
আমার স্বপ্নভরা লাগেজ নামাও।
এই কুলী! মহাকাল, কাঁধে তুলে নাও।
নিজের বৃত্তে ঘুরে মরে না যে গ্রহ,
সেই গ্রহ-গাড়ীটাতে তুলে দিয়ে যাও।
ভাড়াটা বড্ড বেশী।
এক হাজার মায়া, আর দুশো ভালবাসা।
খুচরো খরচ কিছু আশা প্রত্যাশা।
তাছাড়া জলাঞ্জলি দিতে হল ভাষা। তা হোক ….
আমি নেমে যাব।
পৃথিবীর গাড়ীটা থামাও। আমি নেমে যাব।
আমার টিকিট কাটা অনেকদূরের … এ গাড়ী যাবেনা,
আমি অন্য গাড়ী নেব।
এই …. রোকো!
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি