ভুলে যাওয়া গন্ধের মতো

কখনো তোমাকে মনে পড়ে |

হাওয়ার ঝলকে কখনো আসে কৃষ্ণচূড়ার উদ্ধত আভাস |

আর মেঘের কঠিন রেখায়

আকাশের দীর্ঘশ্বাস লাগে |

হলুদ রঙের চাঁদ রক্তে ম্লান হ'লো,

তাই আজ পৃথিবীতে স্তব্ ধতা এলো,

বৃষ্টির আগে শব্ দহীন গাছে যে-কোমল, সবুজ স্তব্ ধতা আসে |