জানি না কখন যে তুই, ধীরে,
ধীরে বড় হয়ে গেলি!
ছোট্ট ছিলিস, বেশ তো ছিলিস;
বড় হয়ে বল,কী তুই পেলি?
বড় হওয়ার অনেক যন্ত্রণা,
বুঝতে পারবি তুই পরে!
বড় হওয়ার ভিতর অনেক
বোধ যে খেলা করে।
বড় হওয়ার সাথে সাথে,
ওঠে মনের ভিতর ঢেউ!
সেই ঢেউ যে ওঠে কখন,
জানে না তা আর কেউ!
সেই ঢেউ এর উথাল তালে,
মনের কথা যায় না।বলা!
ছেলে বেলার মতো হয় না
আর একসাথে পথ চলা।
বেশ তো ছিলিস, ছোট্ট ছিলিস,
এখন বেশ বুঝতে পারি!
না জানিয়ে হয়ে গেছিস কখন,
পরিপূর্ণ একটা নারী!
---০--- ০৮/০৮/২০২৬ সন্ধ্যা -০৭/৩৫