. মায়াবী
হে মায়াবী আমি যখন তোমায় দেখেছিলাম
এক সাগর পাড়ে তখন আমি ভুলিনি
তোমার ঐ মুখকে, যে মুখে ছিল আমার প্রতি তোমার ভালোবাসা
আমি ভুলিনি তোমার ঐ আঁখিকে
যে আঁখিতে ছিল অনেক মায়া
আমি ভুলিনি তোমার ঐ মায়াবী হাসিকে
যে হাসি আড়াল করে আমার সব দুঃখ
আমি ভুলিনি তোমার ঐ নুপুরের আওয়াজ
যে আওয়াজে শিহরিত হয় আমার মন
আমি ভুলিনি তোমার ঐ নীল পাড় শাড়িকে
যা তোমায় বানিয়েছে আমার কাছে নীলাঞ্জনা
হে মায়াবী
তুমি কখনো যেয়ো না আমায় ছেড়ে
আমি তোমায় রাখবো চির আদরে আমার বুকে
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি