নিজের ভেতরে বেঁধেছ নিজেকে
নিজেরই হাজার পাকে
হাজার আমিতে ছড়ানো যে-আমি
কীভাবে চিনবে তাকে!
আলোর ঝলকে যতটুকু পাও
সে তো শুধু অংশত
যেখানেই যত ক্ষত জমে ওঠে
আমি সেইসব ক্ষত।
প্রতিমুহূর্তে স্নাতক,যে-আমি
প্রতিমুহূর্তে শব
সে-আমির মাটি বুক ভেঙে তোলে
স্পন্দিত পল্লব।
সে-আমিতে এসে হাজার আমি-র
ঢেউ তোলে জাহ্নবী
পথে-আনপথে গঞ্জেবাজারে
আলিন সে-আমি কবি।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি